×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ১৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ চলমান কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ব্যক্তিকে মোট পাঁচহাজার সাতশ’ জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতত্বে বিভিন্ন স্থানে পাঁচটি ভ্রাম্যমান আদালত এসব অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান লালপুর উপজেলার গোপালপুর, লালপুর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট তিনটি মামলায় তিনজনকে নয়শ’ টাকার অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও লালপুরে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার তিনব্যক্তিকে মোট একহাজার ছয়শ’ টাকার অর্থদন্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা আক্তার মুক্তি নাটোর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনব্যক্তিকে মোট দুইহাজার দুইশ’ টাকার অর্থদন্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক বড়াইগ্রাম উপজেলার বনপাড়া, আহম্মদপুর, মৌখাড়া ও লক্ষ্মীকোল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পাঁচব্যক্তিকে মোট আটশ’ টাকার জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি একব্যক্তিকে দুইশ’ টাকা জরিমানা করেন।এসব অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat