×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৮১তম দিনে গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮১ ও নারী ৫১ জন।
গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ১৪৩ জন মারা যায়।
এর আগে গত ২৭ জুন ১১৯, ৩০ জুন ১১৫, ২৯ জুন ১১২ এবং আগের দিন মারা যান ১০৪ জন। এভাবে প্রতিদিনই দেশে মৃত্যুর রেকর্ড ভাঙছে।
দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন, ৭১ দশমিক ০২ শতাংশ এবং নারী ৪ হাজার ২৮২ জন, ২৮ দশমিক ৯৮  শতাংশ।  
গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৮ জুন থেকে মৃতের হার একই রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন এবং ষাটোর্ধ বয়সী ৬৭ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৪ জন করে, খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে ৯৯ জন সরকারি, ২০ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১৮২ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৫ দশমিক ৯০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৮ জন। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৩৫ শতাংশ। গতকাল ১১ হাজার ৬৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৬০ জন। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৩০ হাজার ৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৩ দশমিক ৯৪ শতাংশ ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৬৬৩ জন। গতকালে চেয়ে আজ ১৫৪ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ০৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৩ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩২ হাজার ৯২৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৩৯টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩২ হাজার ৫৫ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৪৩টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat