×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, অনলাইনে স্কুল শিক্ষার্থীদের ওপর ক্ষতিকর প্রভাব এড়াতে এমনকি কোন সংক্রমণ শনাক্ত না হলেও স্কুল শিক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯ টেস্ট করতে হবে। 
আগে ডাব্লিউএিইচও বলেছিল যদি করোনাভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয় তাহলে অনলাইন শিক্ষার্থীদের টেস্ট করতে হবে, এখন সংস্থাটি মনে করে শিক্ষার্থী ও স্টাফদের মধ্যে করোনার উপসর্গের অনুপস্থিতিতেও পিসিআর বা র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা উচিত। 
ইউনিসেফ এবং ইউনেস্কোর সঙ্গে একত্রে হু’র ইউরোপের পরিচালক হান্স ক্লুগ এক বিবৃতিতে বলেন, “সংক্রমণ হ্রাসে এবং স্কুল বন্ধ রাখার পরিস্থিতি এড়াতে গ্রীষ্মের মাসগুলো ব্যবস্থা গ্রহণে সরকারগুলোর জন্য একটা সুযোগ।” 
তিনি আরো বলেন, “স্কুল বন্ধ রাখায় স্কুলশিশু ও তরুণদের শিক্ষা, সামাজিক ও মানসিক সুস্থতার উপর ক্ষতিকর প্রভাব আমরা দেখেছি।” 
ক্লুগ বলেন, “আমরা এই মহামারিকে মেনে নিয়ে শিশুদের শিক্ষা ও উন্নয়ন ছিনিয়ে নিতে পারিনা।” 
তিনি বিশ্ব সংস্থার ইউরোপীয় অঞ্চলের দেশগুলোকে ড্রপআউটের হার হ্রাসের সমাধান  এবং দূরশিক্ষার সাথে জড়িত শিক্ষার্থীদের স্বাস্থের ওপর বিরূপ প্রভাব মোকাবিলার আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat