×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।  তারকা ফরোয়ার্ড নেইমারের এসিস্টে ১-০ গোলে জিতে মহাদেশীয় আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল তিতের শিষ্যরা। সেমিফাইনালে ব্রাজিলকে জয়সূচক গোল উপহার দেন লুকাস পাকুয়েটা। 
ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে দেখতে চান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ফাইনালে আর্জেন্টিনাকে চাই আমি। আমি তাদের উৎসাহিত করছি। আর্জেন্টিনা দলে আমার অনেক বন্ধু আছে। তবে ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে। ’
চলতি কোপায় দুর্দান্ত খেলছে নেইমার ও ব্রাজিল। পেরুর বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেইমার।
বুধবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে ১৪ বারের কোপাজয়ী আর্জেন্টিনা। সে ম্যাচে মেসিরা জিতলে ফাইনালে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনর দ্বৈরথ। ১০ জুলাই ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ২০০৭ সালের চির প্রতিদ্বন্দ্বী এই দু’দল মুখোমুখি হয়েছিল। ভেনেজুয়েলার মাটিতে ঐ ফাইনালে ব্রাজিল ৩-০ গোলে জয়ী হয়েছিল। এই ফাইনালের মাধ্যমে বার্সেলোনার পুরনো দুই সতীর্থ নেইমার ও মেসিরও দেখা হয়ে যেতে পারে। উভয় খেলোয়াড়ই এবারের টুর্ণামেন্টে দারুন ছন্দে রয়েছেন। নেইমার এ পর্যন্ত দুই গোল করা ছাড়াও তিনটি এসিস্ট করেছেন। আর মেসি চার গোলের পাশাপাশি চারটি এসিস্ট করেছেন। 
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ঘরের মাঠে সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চায়। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় প্রথমবারের মত যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া ও কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতায় আর্জেন্টিনা তাদের আয়োজক স্বত্ব হারায়। পরবর্তীতে ব্রাজিলকে স্বাগতিক হবার অনুমতি দেয় কনমেবল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat