×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-১২
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা আক্রান্ত রোগীর চাপ সামলাতে অন্যান্য সাধারণ রোগী ভর্তি বন্ধ এবং রুটিন অপারেশন সীমিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
নতুন নিয়মে হাসপাতালে জরুরি অপারেশন ছাড়া মাইনর কিংবা রুটিন অপারেশন বন্ধ থাকবে। তবে ঠিক কতদিন এই নিয়ম চালু থাকবে তা জানা যায়নি।
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে দেয়া চার নির্দেশনা হলো : ১, কেবলমাত্র জরুরি রোগীদের ভর্তি ব্যতিত অন্যান্য রুটিন অপারেশন সমূহ স্থগিত থাকবে। ২, জরুরি রোগীদের ভর্তি করা হবে, তবে রুটিন ভর্তি বন্ধ থাকবে। ৩, ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন (দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত) তাদের আপাতত প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেয়া হবে। ৪, সকল স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ডিউটিকালীন সময়ে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন বলেন, হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক রোগীর চেয়ে করোনা রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। আপাতত জরুরি অপারেশন এবং জরুরি রোগী ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অন্যান্য সেবা সীমিত করে হাসপাতালের লোকবল কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত রাখা হবে।
তিনি আরো বলেন, যারা ইতিমধ্যে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও পরামর্শ দিয়ে বাসায় পাঠানো হচ্ছে।  আর যাদের নিতান্ত হাসপাতালে থাকা প্রয়োজন তাদের আমরা ভর্তি রাখছি। চিকিৎসা শেষে তারাও বাসায় ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat