×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জেলা কার্যালয় আজ বুধবার জাকাত, অনুদান ও সুদমুক্ত ঋণ হিসেবে ৮১ জনের মধ্যে ৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ টাকা বিতরণ করেছে। 
জাকাত ও অনুদান বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সভাপতিত্ব করেন- ইফা জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহজাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি প্রমুখ। 
অনুষ্ঠানে সরকারি জাকাত হিসেবে ২৬ জন অসহায় ও দুস্থ ব্যক্তির হাতে ১ লাখ ৫৮ হাজার ৩৬৭ টাকার চেক, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদান ৪৫ জনের হাতে ১ লাখ ৮০ হাজার টাকার চেক ও ইমাম ও ময়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ হিসাবে ১০ জনের হাতে ১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মসজিদে আগত মুসল্লিদের টিকা গ্রহণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে উদ্বুদ্ধ করার জন্য ইমাম ও মুয়াজ্জিনের প্রতি আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat