×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৭-১৫
  • ৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের  নভেম্বরে এসএসসি বা সমমানের এবং ডিসেম্বর মাসে এইচএসসি বা সমমানের পরীক্ষা নেয়া হবে।
শিক্ষা মন্ত্রী আজ বেলা ১১ টায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।
তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি বিষয়ের ওপর নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে।  
তিনি আরো বলেন, পূর্বে সংক্ষিপ্ত আকারে দেয়া সিলেবাসের আলোকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এছাড়া পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে যে বিষয়গুলোর পরীক্ষা নেয়া হয়েছে সেগুলোর পরীক্ষা হবে না। সেসব বিষয়ের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রী বলেন, পরীক্ষাগুলোর সময়সীমা ও কমছে। আগে ১০টি থাকলে তার মধ্যে চয়েস থাকতো। এবার সেই চয়েস থাকবে। নম্বও এই ক্ষেত্রেও সমন্বয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat