×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০২১-০৭-১৭
  • ১০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে চরম সংকটের মুখে পড়া দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম নেতা জিয়ান-বার্ট্রান্ড অ্যারিস্টিড কিউবায় চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে এসেছেন। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান হাইতির উত্তরের ঐতিহাসিক নগরী ক্যাপ-হাইতিয়েনে অনুষ্ঠিত হবে। মইসি গত ৭ জুলাই তার বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর দেশটি চরম বিশৃংখলার মুখে পড়ে।
মইসির স্ত্রী মার্টিন মইসি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ওই সন্ত্রাসী হামলায় তিনিও মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে অন্তবর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ বলেন, ‘ফার্স্ট লেডি তার নিহত স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য দেশে ফিরে আসবেন। সন্ত্রাসী হামলায় প্রেসিডেন্ট নিহত হওয়ার সময় তিনিও মারাত্মকভাবে আহত হন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat