×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ জয়পুরহাটে কঠোর ভাবে পালিত হচ্ছে।  বিধিনিষেধ অমান্য করায় গত তিন দিনে ৪৫ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনে জেলার সকল শপিংমল, নিউমার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। 
সরকারের ঘোষিত লকডাউন ও বিধি নিষেধ পালনের বিষয়ে জেলার পাঁচ উপজেলা শহর, শহরতলীসহ প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে থাকা হাটবাজার  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের  নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে  পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন মোবাইল টিমের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও  শহরের গুরুত্ব পূর্ণ সড়ক গুলোতে টহল পরিচালনা করছেন।  বিধি নিষেধ অমান্য করায় গত তিন দিনে ৮৩ টি মামলায় ৮৩ জনকে ৪৫ হাজার ৭শ টাকা অর্থদন্ড প্রদান করা হয় বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদবতী মিস্ত্রী। জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে বিধিনিষেধ কঠোর ভাবে পালনে মাঠে থাকা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছেন বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat