×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩ টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত অতিমারীর কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ (২৬ জুলাই) সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা -২০২১ এর চতুর্থ বিষয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবশ্যিক বিষয় ও ৪র্থ বিষয়ে কোন পরীক্ষা নেওয়া হবে না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও ৪র্থ বিষয়ের নম্বর দেয়া হবে।এতে আরো উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড অনুযায়ী ৪র্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা-২০২১ এর ফলাফলে নম্বর দেয়া হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোন রকমের নেতিবাচক প্রভাব পড়বে না। এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডে ৪র্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat