×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইভীর দেওভোগস্থ চুনকা কুটিরে যান তিন।এ সময় সেখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন শামীম ওসমান।
এর আগে শামীম ওসমান মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থানে মেয়র আইভীর মাতা ও নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান নগরপিতাখ্যাত আলী আহাম্মদ চুনকার স্ত্রী মমতাজ বেগমের কবর জিয়ারত ও দোয়া করেন। মেয়র আইভীর বাড়িতে প্রবেশ করেই আলী আহাম্মদ চুনকার দুই ছেলে আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আলী রেজা রিপনকে সান্ত্বনা দেন শামীম ওসমান।
আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, চাচি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলবে হবে যেন তাদের আত্মা শান্তি পায়। আমিও এতিম, আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের।
এ সময় আইভী বলেন, আগামী শনিবার বাদ আসর দোয়া ও মিলাদ আমাদের মসজিদে আপনারা আসবেন। পরে শামীম ওসমান তার সঙ্গে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানান, আগামী শনিবার চাচির মিলাদ আপনারা মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে এখানে আসবেন।
শামীম ওসমান বলেন, আলী আহমদ চুনকা চাচার সহধর্মিণীর কথা আমার মনে পড়ছে। আমি যখন ৯৬ সালে প্রথম এমপি হলাম, জমির আহমেদ জমু ভাই আমাকে নিয়ে গেলেন এবং আমাকে বললেন- তাদের বাড়ির সামনের রাস্তাটি আলী আহমদ চাচার নামে নামকরণ করো। আমি বললাম এটা আমাদের সৌভাগ্য। আমি সঙ্গে সঙ্গে সেটার নামকরণ করি। তখনই আমি আলী আহমদ চুনকা চাচার বাসায় যাই। তার সহধর্মিণীও আমার মায়ের মতো। একজন মা সন্তানকে যেভাবে ভালোবাসে, তিনি সেভাবেই ভালোবাসা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat