×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে তারুণ্যের স্পর্ধিত অহংকার বলে উল্লেখ করে বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি তরুণদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন।
তিনি বলেন, ‘তারুণ্যের স্পর্ধিত অহংকারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতা করছেন সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তিকে পাথেয় করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি তরুণদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন।’ প্রতিমন্ত্রী আজ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, জয়ের নেতৃত্ব আমাদের রাজনীতিতে যেমন ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, তেমনি জনগণের মাঝে ভবিষ্যত বাংলাদেশ নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা সঞ্চারিত হয়েছে।ডা. মুরাদ বলেন, জয়ের ভেতরে রয়েছে বঙ্গবন্ধুর মতো প্রচন্ডতা, রয়েছে পরিশ্রমী ও তারুণ্যের প্রাণময়তা। তাঁর রাজনীতিতে যোগ দেয়া দেশের জন্য মঙ্গলময়। তিনিই আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবেন।সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat