×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ১১৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেছিলেন মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া। ২০২১ সালের এপ্রিল মাসে শার্লিন এফআইআর দায়ের করেছিলেন রাজের বিরুদ্ধে। সেই মামলার তথ্য সম্প্রতি সামনে এল জাতীয় সংবাদ সংস্থার সূত্রে। শুধু তাই নয়, শার্লিনের দাবি, রাজ তাঁকে বলেছিলেন, শিল্পার সঙ্গে তাঁর সম্পর্কেও তাল কেটেছে।
২০১৯ সালের শুরুর দিকে শার্লিনের সহকারীকে যোগাযোগ করেন রাজ। কুন্দ্রা চাইছিলেন, ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করবেন। শার্লিনের দাবি, রাজ তাঁকে বলেছিলেন, সেই অ্যাপে শার্লিন তাঁর নিজের ভিডিয়ো আপলোড করতে পারেন।শার্লিন জানান, সেই বছর ২৭ মার্চ আচমকা শার্লিনের বাড়ি চলে যান রাজ। আগে থেকে কিছু শার্লিনকে জানাননি তিনি। দু’জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে কোনও একটি মেসেজ নিয়ে। শার্লিনের অভিযোগ, আচমকাই তাঁকে চুমু খেতে শুরু করেন রাজ। শার্লিন বাধা দিলেও তাঁর কথা শোনেন না তিনি। এমনকি রাজ নাকি শার্লিনকে তাঁর ও শিল্পার সম্পর্কের সমস্যার কথা বলতে শুরু করেন। রাজের কথায়, তাঁদের সম্পর্ক নাকি ‘জটিল’। আর তাই তিনি সর্বদা মানসিক চাপে থাকেন।শার্লিনের দাবি, সেই পরিস্থিতিতে তিনি খুব ভয় পেয়ে যান। রাজকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে শৌচালয়ে চলে যান।মঙ্গলবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন। পর্ন-কাণ্ডে ইতিমধ্যেই শার্লিন ও পুনম পাণ্ডেকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বের আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat