×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্ট মেম্বার্স ক্লাব  উদ্বোধন করে  বলেছেন, সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
 তিনি বলেন, বাংলাদেশের সব ক্লাবের চাইতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য। সকলের অংশগ্রহণ এর মধ্য দিয়ে ভবিষ্যতে এই ক্লাবটি প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
তিনি আজ পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।  
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে স্পিকার সংস্কারকৃত আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের  উদ্বোধন করেন।
স্পিকার বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে। এসময় তিনি সংসদ সদস্যগণকে বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, এ বি তাজুল ইসলাম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat