×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-০২
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ওয়াশিংটন এর যথাযথ জবাব দেয়ারও অঙ্গীকার করেছে। গত বৃহস্পতিবার ওমান উপকূলে ইসরাইল পরিচালিত এমভি মার্সার স্ট্রিট জাহাজে হামলা হয়। হামলায় জাহাজটির দুই নাবিকের মৃত্যু হয়। মারা যাওয়া নাবিকদের একজন যুক্তরাজ্যের নাগরিক, অপরজন রোমানিয়ার।
এ হামলার জন্য ইসরাইলী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে দায়ী করলে তেহরান এ অভিযোগ অস্বীকার করার পর রোববার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এক বিবৃতিতে একই অভিযোগ করে। এদিকে এটিকে ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাহাজটির পরিচালক জোডিয়াক ম্যারিটাইম। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ইয়ার লেপিড শুক্রবার বলেছেন, ইরানী সন্ত্রাসের বিরুদ্ধে জাতিসংঘের পদক্ষেপের জন্য তিনি তার কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন। ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সায়িদ খতিবজাদে বলেছেন, ইসরাইলকে অবশ্যই এসব ভিত্তিহীন অভিযোগ বন্ধ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাহাজে হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, লন্ডন মনে করে, এ হামলা চালাতে এক বা একাধিক ড্রোন ব্যবহার করেছে ইরান। তিনি বলেন, ইরানকে অবশ্যই এ ধরনের হামলা বন্ধ করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইরান এ হামলা চালিয়েছে -ওয়াশিংটন এ বিষয়ে নিশ্চিত। 
এ হামলার উপযুক্ত জবাব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat