×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন সেনাবাহিনীর সকল সদস্যের জন্য মধ্য সেপ্টেম্বর থেকে পেন্টাগণ টিকা দেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে। করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে পেন্টাগণ সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক স্মারকে উল্লেখ করেছেন, তিনি পাঁচ সপ্তাহের মধ্যে এ পদক্ষেপ অনুমোদন দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে বলবেন। এমনকি ওই সময়ের মধ্যে যদি কোন টিকাই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায় তবু এ উদ্যোগ কার্যকর করা হবে। তবে ধারনা করা হচ্ছে ফাইজারের টিকা সেপ্টেম্বরের প্রথম দিকেই পুরোপুরি অনুমোদন পেয়ে যাবে। সেক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়ন আরো এগিয়ে আনা হতে পারে। যুক্তরাষ্ট্রে এখনও কোন টিকারই পূর্ণ অনুমোদন দেয়া হয়নি। সব টিকারই জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। 
অস্টিন বলছেন, ফাইজার কিংবা অন্য কোন টিকা যদি খাদ্য ও ঔষুধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায় তবু তিনি তার এ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। তিনি বাইডেনকে অনুমোদন দিতে বলবেন। এদিকে বাইডেন ইতোমধ্যে এক বিবৃতিতে অস্টিনের এ সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। 
যুক্তরাষ্ট্রে বর্তমানে দায়িত্বরত ১৪ লাখ সামরিক সদস্যের ৭৩ শতাংশ অন্তত টিকার একটি ডোজ নিয়েছে। কিন্তু এর সঙ্গে যদি আরো ১১ লাখ রিজার্ভ সৈন্য যুক্ত করা হয় তাহলে এ হার দাঁড়াবে ৫৬ শতাংশ। এটিই বর্তমানে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের বিষয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat