×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ১২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক:- মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টুর্নামেন্টে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অংশ নিবে মোট আটটি দল। দলগুলো হলো মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়ল্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে এবার অধিনায়ক করেছিল রাজস্থান রয়্যালস। আর অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনার দায়ে তাদের এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ও রাজ্য ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে আইপিএলে এবারের আসরের জন্য নিষিদ্ধ করে। এরপর অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করে রাজস্থান রয়্যালস। আর কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে যে দশটি আসর অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রাজস্থান রয়্যালস একবার, ডেকান চার্জার্স একবার, চেন্নাই সুপার কিংস দুইবার, মুম্বাই ইন্ডিয়ান্স তিনবার, কলকাতা নাইট রাইডার্স দুইবার ও সানরাইজার্স হায়দ্রাবাদ একবার করে চ্যাম্পিয়ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat