×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আরো নতুন এলাকায় লকডাউন জারি করা হয়।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের ঘোষণায় বলা হয়েছে, নতুন করে ৩৫৬ জন সংক্রমিত হয়েছে। মধ্য জুনে ডেল্টা ধরণ শুরু হওয়ার পর একদিনে আক্রান্তের এটি সর্বোচ্চ সংখ্যা।অষ্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ গত সাত সপ্তাহ ধরে লকডাউনে রয়েছে। এখানে করোনা সংক্রমিত লোকের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ৫’শ জন। মারা গেছে এ পর্যন্ত ৩২ জন। 
রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, আমাদের লক্ষ্য হলো সংক্রমণ শুন্যে নামিয়ে আনা। কিন্তু দু:খজনকভাবে গত কয়েকদিন ধরে আমরা সংক্রমণ বাড়তে দেখছি। এদিকে উপকূলীয় বায়রন বে শহরে  লকডাউন জারি করা হয়েছে। এর আগে নিউক্যাসল ও টামওর্থে লকডাউন জারি করা হয়। এছাড়া মেলবোর্নের ৫০ লাখ বাসিন্দাও ষষ্ঠবারের মতো করোনা প্রতিরোধী লকডাউনে রয়েছে। উল্লেখ্য,সীমান্ত বন্ধ, লকডাউন, ভ্রমণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং ব্যাপক পরীক্ষা ও ট্রেসিং এর মাধ্যমে অষ্ট্রেলিয়া সফলভাবে করোনা মহামারীকে নিয়ন্ত্রণ করতে পারলেও সম্প্রতি ডেল্টা ধরণের লাগাম টেনে ধরতে দেশটিকে বেশ বেগ পেতে হচ্ছে। এদিকে এখানে টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া সম্ভব হয়েছে। আড়াইকোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩৭ হাজার লোক। মারা গেছে ৯৪০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat