×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ২২৬ জন ভর্তি হয়েছে ।এর মধ্যে  রাজধানী  ঢাকায় নতুন ভর্তি রোগী ২১১ জন  এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৫ জন। 
আজ  মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন  সরকারি  ও বেসরকারি  হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা  ৯১৫ জন। 
এরমধ্যে  ঢাকার ৪১ টি   সরকারি ও বেসরকারি হাসপাতালে  বর্তমানে  মোট   ভর্তি রোগী ৮৫২ জন এবং  অন্যন্য  বিভাগে  ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন।
 এতে  আরো জানা যায় ,  চলতি বছরের  ১ জানুয়ারি থেকে আজ  ১০ আগষ্ট পর্যন্ত  সর্বমোট ভর্তি রোগী চারহাজার ৯৭৯ জন। একই সময়ে  মোট ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন  চার হাজার  ৪৬ জন।
এছাড়া রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট  (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮  জনের মৃত্যুর তথ্য পাঠিয়েছে।  আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং  কোন মৃত্যুর ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat