×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা বিরোধীসহ সকল দেশ বিরোধী অশুভ শক্তিকে রুখে দিতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 
আজ বৃহস্পতিবার ধোলাইখালের ক্রস রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বাহা উদ্দিন নাছিম বলেন, একাত্তরেও যেমন ঘাতক দালাল ছিলো বর্তমানেও তারা আছে। ৭৫ এর খুনিদের পৃষ্ঠপোষকতা, রক্ষা, রাজনীতিতে পুর্নবাসন করার দায়ে,  পুরস্কৃত করার অপরাধে বিএনপিকেও বিচার করে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। খুনিদের আশ্রয়দাতা, স্বাধীনতা বিরোধীসহ সকল দেশ বিরোধী শক্তিকে দলমত নির্বিশেষে রুখে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত ছিলো জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও  স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন পালন করতে প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি নামক রাজনৈতিক সংগঠন। দেশের ইতিহাসের এই কলঙ্কজনক অধ্যায় মুছতে বিএনপির বিচার করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, নারায়ণগঞ্জ ২ আসেনর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এফ এম শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat