×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডায় সকল ফেডারেল কর্মী এবং বেশিরভাগ বানিজ্যিক রেল, বিমান ও জাহাজের যাত্রীদের করোনার টিকা নিতে হবে।কানাডিয়ান সরকারের এক ঘোষণায় শুক্রবার এ কথা বলা হয়েছে।
করোনার ডেল্টা ধরণের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কানাডিয়ান সরকার এ ঘোষণা দিয়েছে।দেশটির ফেডারেল ব্যুরোক্রেসির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডোমিনিক লিব্ল্যাংক বলেছেন, আমরা জানি মহামারির অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায় টিকা নেয়া।তিনি বলেন, আমরা আশা করি সরকারি সকল কর্মী প্রয়োজনীয় এই বাধ্যতামূলক নীতি মেনে চলতে চাইবে।প্রায় তিন লাখ সরকারি কর্মীর জন্য টিকা নেয়ার নির্দিষ্ট সময়সীমা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানানো হবে।এক সংবাদ সম্মেলনে লি ব্ল্যাংক আরো জানান, টিকা নেয়ার বাধ্যতামূলক নীতি পরিবহন খাতে অক্টোবরের শেষ নাগাদ চালু করা হবে।এতে বাণিজ্যিক বিমানের সকল যাত্রী, প্রদেশের মধ্যে চলাচলকারী সকল রেল ভ্রমণকারী এবং ক্রুজ শিপের মতো বড়ো বড়ো জাহাজের যাত্রীরা অন্তর্ভূক্ত থাকবে।কানাডায় শুক্রবার পর্যন্ত তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে ৭১ শতাংশ টিকার অন্তত  একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ নিয়েছে প্রায় ৬২ শতাংশ লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat