×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছে।কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পৌরসভার  ভেন্ডিবাজার সংলগ্ন  এটিএম পার্ক এলাকায় আজ রোববার  সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের যাত্রীরা কক্সবাজার থেকে বাঁশখালী যাচ্ছিলেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি শাফায়েত হোসেন জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পৌরসভার  ভেন্ডিবাজার সংলগ্ন  এটিএম পার্ক এলাকায় একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে ডোবায় পড়ে যায়। এতে ৭ জন নিহত হয়।  
নিহতরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাম মাস্টারে ছেলে রতন বিজয় চৌধুরী (৫০), বিজয়ের স্ত্রী মধুমিতা চৌধুরী এবং বাঁশখালী উপজেলা সাধনপুরের  প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০), প্রদীপ রুদ্রের ছেলে স্বার্থক রুদ্র  (৪) ও প্রদীপ রুদ্রের মা রানী রুদ্র (৬০)। তবে নিহত দুই জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।আহতরা হলেন বাঁশখালী উপজেলার সাধনপুরের প্রদীপ রুদ্র, তার মেয়ে শ্যামলী রুদ্র ও বাবর আলী। তারা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  এছাড়া অজ্ঞাতনামা একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat