×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রবিবার তাঁর এশিয়া সফর শুরু করেছেন। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃংঙ্খল প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন। 
এক সপ্তাহ আগে কট্টরপন্থী তালেবানরা দ্রুত ক্ষমতায় ফিরে আসা এবং হাজার হাজার লোকের পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টায় অরাজক পরিস্থিতিতে বিশ্বের সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ম্লান হয়ে যাওয়ার মধ্যে তিনি এই সফরে যাচ্ছেন। 
এই সফরে তিনি সিঙ্গাপুর এবং ভিয়েতনামে যাবেন এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “ভাইস প্রেসিডেন্ট তাঁর এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।” 
এশিয়ান-আমেরিকান এবং মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস রবিবার সিঙ্গাপুর পৌঁছাবেন, সোমবার এই নগর রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর কার্যক্রম শুরু হবে। 
কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে, কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশী এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এই সংকটকে ১৯৭৫ সালে সায়গনে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, এ সময় ভিয়েতনাম বাহিনীর অগ্রযাত্রার মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সায়গন থেকে সরিয়ে আনা হয়।
কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat