×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমসহ সব ধরনের প্রচার মাধ্যমে নারীর চরিত্র সম্পর্কিত প্রতিবেদন, ভিডিও এবং ছবি প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ গনমাধ্যমকে আজ এ কথা বলেন। 
তিনি বলেন, রিট অবেদনে বলা হয়েছে, মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে ব্যক্তি বিশেষ করে নারীর সম্পর্ক ও ব্যক্তি জীবন নিয়ে চরিত্র ও মানহানিকর প্রতিবেদন, ভিডিও, ছবি প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এসব প্রতিবেদন, ভিডিও, ছবি ডিজিটাল নিরাত্তাকে হুমকির মুখে ফেলছে। সেই সঙ্গে তা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৯ ও ৪৪ অনুচ্ছেদকে লঙ্ঘন করছে। এছাড়া এসব প্রতিবেদন, ভিডিও ও ছবি সাংবাদিকতার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, সম্প্রতি
মোসারাত জাহান মুনিয়া, সাবরিনা আরিফ চৌধুরী ও পরীমণিকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রকাশিত ব্যক্তিগত ছবি, ভিডিও ও প্রতিবেদন
বিষয় উল্লেখ করেন। 
তিনি বলেন, তাদের বিষয়ে আনীত মামলার বিষয়বস্তুর সঙ্গে গনমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ভিডিওর কোনো সম্পর্ক নেই।  লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিকে টার্গেট করেই ব্যক্তিগত বিষয় প্রচার ও প্রকাশ করা হচ্ছে। এই আইনজীবী আরও বলেন, যখনই আমরা নারীর ক্ষমতায়ন হয়েছে বলে দাবী করছি তখন নারীকে টার্গেট করে এসব করা হচ্ছে। এ বিষয়ে সরকারের কনসার্নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 
রিটকারী আইনজীবী বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিবকে রিটে রেসপনডেন্ট করা হয়েছে। রিটে দাখিলকরা সুনির্দিষ্ট কয়েকটি প্রতিবেদন ও ভিডিও গণমাধ্যম থেকে রিমুভে নির্দেশনার পাশাপাশি  রুলের আর্জি পেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat