×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৮-৩০
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশের সঙ্গে সমন্বয় করেই দেশের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানীর প্রসার ও বিকাশে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে। রোপটপ সোলার ও নেট মিটারিং সিস্টেম দিনে দিনে জনপ্রিয় বিজনেস মডেলে পরিণত হচ্ছে।প্রতিমন্ত্রী আরো বলেন, সোলার হোম সিস্টেমে প্রণোদনা দেওয়ার জন্য ৬০ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে প্রায় দু’কোটি অফগ্রীড এলাকার বাসিন্দাদের মধ্যে বিদ্যুৎ সুবিধা প্রদান করা সম্ভব হয়েছে।নসরুল হামিদ আজ ভার্চুয়ালী বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। এ সময় তাঁরা পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রাথমিক মূল্য ও স্টোরেজ সিস্টেম একটি বিশাল চ্যালেঞ্জ। সৌরবিদ্যুৎ উৎপাদন করতে অনেক জমির প্রয়োজন হয়। তিনি বলেন, বাংলাদেশে উইন্ড ম্যাপিং করা হয়েছে। উইন্ড পাওয়ার নিয়ে ও ওশান পাওয়ার নিয়ে আরো গবেষণা প্রয়োজন। এক্ষেত্রে প্রযুক্তিগত, অর্থনৈতিক ও অভিজ্ঞতা বিনিময় করা অপরিহার্য। তিনি আরো বলেন, নেপাল ও ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে।সাক্ষাতকালে বৃটিশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের জ্বালানির রূপান্তর ও তার সম্ভাবনা, বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান পর্যালোচনা, এনার্জি ট্রাঞ্জিশন কাউন্সিলের সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।এ সময় অন্যান্যের মধ্যে হাইকমিশনের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত টীম লিডার জন অয়ারবারটন ও পরিচালক (উন্নয়ন) জডিদ হারবার্টসন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat