×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-০২
  • ৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতভর পরিচালিত অভিযানে জেলার ৯ টি থানার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী, মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িদেরও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এতে উল্লেখ করা হয়, জেলার সকল থানাসমূহে মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরী দাঙ্গার কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে জেলাজুড়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে রাত পর্যন্ত ৯ টি থানার ৩৮ জন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী, ১৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৬ বোতল ফেন্সিডিল, ৪৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি এসব ঘটনার সাথে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 
ট্রাফিক বিভাগ কর্তৃক দিনভর পরিচালিত অভিযানে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলায় ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা এবং ৩ টি মোটরসাইকেল আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat