×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেছেন সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোল- তাবোল বকছে।
তিনি আজ শনিবার নিজ  বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতা নির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।
তিনি বলেন, বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল তাবোল বলছে।
জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে কোন জবাব পাওয়া যায় না, এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল তাবোল বকেন।
‘সরকার দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের  বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন,কোথায় দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat