×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২১-০৯-০৭
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া ৩ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তা অধিকার ও র‌্যাব-১২ এর যৌথভাবে অভিযান চালিয়ে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতীর তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারী, হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ প্লাস খাবার হোটেল ও উপজেলার বালশাবাড়ির রাব্বি ব্রেড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ হাসান রনি বলেন, উল্লাপাড়া তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারীতে তেলে ভেজাল ও কারখানার ভিতরে নোংরা পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ প্লাস হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বালসাবাড়ীর রাব্বি ব্রেড ফ্যাক্টরকে একই কারণে -৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া স্যানেটারী ইন্সপেক্টর ফজলুল হক বারী ও র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার জন রানা সহ তার নেতৃত্বে র‌্যাব-১২ এর সদস্যরা ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat