×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ আজ বুধবার শেষ হয়েছে। আজ সাক্ষ্য প্রদান করেছেন ঘটনাস্থলের পাশে বায়তুল নুর মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. ইসমাইল এর আদালতে সকাল ১০ টায় স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুপুর ২ টা ২০ মিনিটে আদালতের কার্যক্রম মুলতবী ঘোষণা করে পরবর্তী স্বাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপসহ সকল আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।  
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, ঘটনাস্থলের নিকটবর্তী বায়তুল নূর জামে মসজিদের ইমাম শহীদুল ইসলামের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে বুধবার দ্বিতীয় দফায় টানা চার দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তিনি জানান ইমাম শহীদুল ইসলাম মসজিদের ছাদ থেকে সিনহা হত্যাকান্ডের পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি তার বিবরণ আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি জানান- আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষী শহীদুল ইসলামকে জেরা করেন। দুপুর ২ টার দিকে আদালত মূলতবী ঘোষণা করে মামলার পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ জানান আদালত।
আসামি পক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেছেন, মসজিদের ছাদ থেকে মেরিন ড্রাইভ সড়কের দূরত্ব অনেক। মাঝখানে অনেক গাছপালা আছে। এই দূরত্ব থেকে রাতে কোন ঘটনা স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। মূলত অশুভ অপরাধী চক্রের প্ররোচনায় কিছু সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat