×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জনবান্ধব মানসিকতা নিয়ে কর্মকতাদের সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। 
তিনি বলেন, স্বচ্ছতা, সততা ও দায়িত্বশীলতা নিযে কাজ করতে হবে। গতানুগতিক চাকরি করার মাঝে কোন কৃতিত্ব নেই।
আজ বুধবার সচিবালয়ের নিজ দপ্তর কক্ষে সরকারের অতিরিক্ত সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম ফেরদৌস আলমকে অভিনন্দন জ্ঞাপনে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ আহ্বান জানান মন্ত্রী ।
এ সময় মন্ত্রী বলেন, চাকরিতে সৃজনশীলতা দেখানোর মধ্যে কৃতিত্ব আছে। সৃজনশীলভাবে নথি নিষ্পত্তি ও ব্যবস্থাপনায় কৃতিত্ব আছে। অহেতুকভাবে একটা প্রক্রিয়াকে জটিল করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরো যোগ করেন, মন্ত্রণালয়ে অর্পিত দায়িত্ব পালনে জনবান্ধব মানসিকতা ধারণ করতে হবে। নিজের কাজ যেন কোন বিষয়ে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটা খেয়াল রাখতে হবে। আইনের মধ্যে থেকে কীভাবে দাপ্তরিক কাজ সহজ করা যায় সে বিষয়ে সচেষ্ট হতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফ, সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফেরদৌস আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অভিনন্দন জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat