×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বুধবার সকাল সকাল ‘ধপ্পা’! অনুরাগীদের চমকে দেওয়ায় দক্ষ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফের নতুন ভাবে উপস্থিত হলেন নেটমাধ্যমে। না, এ বার সমুদ্রসৈকতে বা জঙ্গলে নন, শ্যুটিং সেটে নায়িকা। ‘ধপ্পা’ দিয়ে সকাল শুরু করলেন শ্রাবন্তী।
পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবির শ্যুটিং শুরু হল বুধবার। ইনস্টাগ্রামে চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। ছবির নাম ‘ধপ্পা’। অমৃক প্রযোজনা সংস্থার ছাতায় তৈরি হচ্ছে এই ছবি। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রোহিত সৌম্য। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘নতুন প্রকল্প’। তার পর অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘আপনাদের সকলের আশী র্বাদ চাই।’ একইসঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিও ভরে তুলেছেন তিনি। শ্যুটিং সেটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শ্রাবন্তী। দেখা যাচ্ছে, পুরোদমে কাজ শুরু হয়েছে। সেট সাজানোর কাজ চলছে। ক্যামেরা চালু হয়েছে। টেকনিশিয়ানরা ব্যস্ত। স্টোরিতে নিজেরও একটি ছবি পোস্ট করেছেন। ধরা যেতে পারে, শ্যুটিং সেটে গিয়ে তুলেছেন সেই ছবি।‘ধপ্পা’ ছবিতে এই প্রথম শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কা সরকার একসঙ্গে কাজ করবেন। দুই নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হচ্ছে। দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে আবর্তিত হচ্ছে ছবির গল্প। এই ছবিতে কোনও নায়ক নেই। ‘ধপ্পা’-তে অভিনয়ের জন্য রোগা হতে হচ্ছে শ্রাবন্তীকে। আনন্দবাজার অনলাইনকে তিনি আগেই জানিয়েছিলেন, চরিত্রের জন্য টোনড বডি পেতে কড়া ডায়েটে থাকতে হচ্ছে তাঁকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat