×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ যা আজ বেড়ে হয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ জন। গতকালের চেয়ে আজ ১৩ জন কম মারা গেছেন। গতকাল ৫১ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে।
আজ ২৯ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। গতকাল ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৬২ জন। দেশে এ পর্যন্ত ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন  ১ হাজার ২০১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৯১ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। গতকাল ১৭ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat