×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ১০৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার স্বাভাবিক সময়ের মতই বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার জেছের আলী। তিনি আরো বলেছেন যে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতির হার ৮৫ শতাংশের উর্ধে এবং সন্তোষজনক। আজ জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি এ তথ্য জানান।
বৈশি^ক মহামারী করোনায় প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর চলতি মাসের ১২ তারিখে এসব শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়নে আজকের মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলার সকল উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানগণ, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ, জাতীয় গোয়েন্দা সংস্থার জয়েন্ট ডিরেক্টর মোঃ আব্দুল কাদের, প্রেস ক্লাবের সভাপতি গৌতম চৌধুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ৬২টি বিভাগ ও দপ্তর নিয়ে এবং বিভিন্ন প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক, রাস্তা, সেতু, কালভার্ট এর নামকরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat