×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-২৬
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ প্রকল্প সংক্রান্ত গ্রাহক উদ্বুদ্ধ করণ সভা অনিষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় সলপ ইউনিয়ন কার্যালয়ের হল রুমে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে সোলার সেচ পাম্প সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভা অনিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জিওবি, বাপবিবো এবং এডিবি এর অর্থায়নে কৃষকদের সার্বিক উন্নয়নে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের বিস্তারের জন্য বিশেষ অনুদান দিয়ে অত্যান্ত কম মূল্যে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহন করেছে। এই প্রকল্পের অধিনে ২১টি জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৫টি ক্যাটাগরির (৩.১৫ অর্শ্ব শক্তি) ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপন কার্যক্রম শুর হয়েছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবাশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (প্রকল্প) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ হেলালুর রহমান ভূইয়া প্রকল্প পরিচালক, অরুন কুমার বিশ্বাস নিঃ প্রঃ (এসডিডি), রমেন্দ্র চন্দ্র রায় জিএম সিপবিস, মোঃ রেজাউল করিম ডিজিএম(কারিগরি) সিপবিস, মোঃ রফিকুল ইসলাম সহকারী প্রকৌশলী সিপবিস, মোঃ তুহিন রেজা এজিএম সিপবিস, অমৃত কুমার সরকার আইটি সিপবিস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat