×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা দু’টোই কমেছে। এই সময়ে শনাক্ত কমেছে দশমিক ৩৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ যা আজ কমে হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৮ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৮ জন। গতকাল ২৯ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১০ জন। দেশে এ পর্যন্ত ৯৭ লাখ ৪ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৫৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৬৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৪ দশমিক ৮৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৬ জন। গতকাল ৫ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৩১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat