×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সদর উপজেলায় আজ চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে মোট সাতকোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এসব প্রকল্প।
আজ বুধবার এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।বুধবার দুপুর ২টার দিকে ৯২ লাখ ৫৩ হাজার ৪৩০ টাকা ব্যয়ে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী বাজার থেকে হালির মোড় পর্যন্ত এক দশমিক ৬০ কিলোমিটার পাকা সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়।এ উপলক্ষে পলাশবাড়ী বাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, এলজিইডি’র নির্বাহী প্রকৗশলী সুজন কুমার কর প্রমুখ।এরআগে বুধবার সকালে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর লক্ষ্মীচাপ ইউনিয়নে ককই উচ্চবিদ্যালয় সড়কে চারকোটি ৭৮ লাখ ৬৭ হাজার ২৬২ টাকা ব্যয়ে বুড়িখোড়া নদীর ওপর ৬০ মিটার দৈর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মান, ৭৬ লাখ ৪৪ হাজার ৮৩০ টাকা ব্যয়ে একই ইউনিয়নের পূর্ব ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবন নির্মান, বিকালে ৭৩ লাখ ৯৯ হাজার ৯২০ টাকা ব্যয়ে পৌর শহরের কুখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন।নীলফামারীতে এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩)’ আওতায় বাস্তবায়িত ওই চারটি উন্নয়ন কাজে মোট ব্যয় হবে সাতকোটি ২১ লাখ ৬৫ হাজার ৪৪২ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat