×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং সিঙ্গাপুরের আইটিই এডুকেশন সার্ভিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ভার্চুয়ালি পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং আইটিই এডুকেশন সার্ভিস সিঙ্গাপুর এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস পো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
সমঝোতা স্মারকে প্রতিষ্ঠানগুলোর মাঝে সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্বের জন্য কতগুলো ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। কারিগরি শিক্ষা খাতের উৎকর্ষ সাধনে কার্যকর সামষ্টিক নেতৃত্ব কাঠামো সৃষ্টি, দেশের চারটি কারিগরি স্কুল ও কলেজের মানোন্নয়ন, বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনটিভিকিউএফ) বাস্তবায়নে সহায়তা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে নিয়োজিত প্রশিক্ষকদের পেডাগোজি সংক্রান্ত প্রশিক্ষণ ও সনদায়নসহ টিভিইটি শিক্ষাক্রম উন্নয়ন এবং এ খাতের সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব সৃষ্টির মতো বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান তিনটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইটিই এডুকেশন সার্ভিসেস, সিঙ্গাপুর এর নির্বাহী কর্মকর্তা লিম বুন টং উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat