×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ মঙ্গলবার আর্ন্তজাতিক অঙ্গনে ব্লকের ভূমিকা নিয়ে কৌশলগত আলোচনা করেছেনে।
আফগানিস্তানের সাস্প্রতিক পরিস্থিতি, এইউকেইউএসের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব এবং চীনের সাথে ইইউ’র সম্পর্ক মূল্যায়নের আলোকে এবং ইইউ ওয়েস্টার্ন বলকান্স  এর শীর্ষ সম্মেলনের আগে আগে ক্রঞ্জে কৌশলগত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।  
বৈঠকে হাজির হয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সাংবাদিকদের বলেছেন, আমরা সম্পূর্ণভাবে বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা নিশ্চিত আমাদের শক্তিশালী অংশীদার ও মিত্র দরকার।
এদিকে বুধবার ইইউ নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চলীয় ছয় বলকান অংশীদারের সাথে বৈঠক করবে। আশা করা হচ্ছে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া এবং কসোভো এই ছয় বলকান রাষ্ট্র ইইউতে যোগ দেবে।
তাদের সাথে বৈঠকে শক্তিশালী, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ ইউরোপের জন্য ওই অঞ্চলের পুনরুদ্ধার, টেকসই উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা দৃঢ় ও ইইউ’র সাথে সম্পর্ক জোরদারের বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে।
মিশেল তার আমন্ত্রণ পত্রে এসব উল্লেখ করে আরো বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও আঞ্চলিক দ্বন্দ্ব নিরসন নিশ্চিতে এটি হবে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat