×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ১১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন আগামী ১৮ অক্টোবর। জন্মদিন উপলক্ষে ওইদিন ৫ম বারের মতো শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর বেলা আড়াইটায় রাঙ্গামাটি শহীদ মিনার থেকে কাপ্তাই হ্রদে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।নৌকা বাইচ প্রতিযোগিতা জাকজমকপূর্ণভাবে আয়োজন করতে গতকাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে বোর্ড চেয়ারম্যান চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশীদ, বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজমসহ জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, নৌ-পুলিশ প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat