×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে ৭ মাস পর আজ করোনা ভাইরাসে সর্বনিম্ন ৭ জন মারা গেছেন। এর আগে গত ১১ মার্চ ৬ জন মারা গিয়েছিল। এছাড়া আজ শনাক্তের হারও কমেছে দশমিক ২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ৯৭ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৬৪৫ জন। গতকাল ২২ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৬৩ জন। দেশে এ পর্যন্ত ৯৯ লাখ ১৪ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৭৫ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৬৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৫৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১ জন। গতকাল ৪ জন মারা গিয়েছিল।
সারা দেশে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৫ জন কম মারা গেছেন। গতকাল ১২ জন মারা যায়। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছে। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮১৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat