×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ১১৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিমানবন্দরে নিজের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। দুঃসাহসিক এই কাজের ছবি প্রকাশে আসতেই পরিনীতির ভূয়সী প্রশংসা করছেন অনেকেই।
জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে শুটিং শুরু করেছেন তিনি। ‘উঞ্চাই’ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা সুরজ বরজাতিয়া। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি একজন টুরিস্ট গাইডের ভূমিকায় পরিনীতির দেখা মিলবে। যিনি অমিতাভ বচ্চন, অনুপম খেরের মতো অভিনেতার গাইড হিসেবে নিজেকে উপস্থাপন করবে।
এ নিয়ে পরিনীতি বলেন, ‘আমি বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করি। প্রতিটি সিনেমায় নিজেকে নতুনরূপে প্রকাশ করাই আমার লক্ষ্য থাকে। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। অমিতাভ, অনুপম স্যারের মতো অভিনেতার দুঃসাহসিক অভিযানের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাছাড়া সিনেমাটির গল্প ও নিজের চরিত্রের প্রয়োজনে ঝুঁকি নিতে দ্বিধা করিনি। এরইমধ্যে আমরা প্রথম লটের বেশকিছু দৃশ্যের শুটিং সম্পন্ন করেছি। আশা করছি, দারুণ একটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে পারব। দারুণ অনুভূতি নিয়ে তারা বাড়ি ফিরতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat