×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি হান্টার।
সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিজের ১৬তম জন্মদিনে  ১২১ রানের ইনিংস খেলেন হান্টার। তার ১২৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডিারি হাকান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ-নারী মিলিয়ে যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডের মালিক এখন এই হান্টার।
বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের মিথালি রাজ। ১৯৯৯ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তখন মিথালির বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। মিথালির কীর্তি ভেঙ্গে বিশ্বরেকর্ডের মালিক হলেন হান্টার।
পুুরুষ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বাাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেন অ্যাশ।
পুরুষ ওয়ানডেতে ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। শ্রীলংকার বিপক্ষে ৩৭ বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন আফ্রিদি।
গত ৫ অক্টোবর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় হান্টারের। প্রথম তিন ওয়ানডেতে যথাক্রমে ২, ১ ও ৪ রান করেন তিনি। চতুর্থ ম্যাচে বিশ্বরেকর্ডের মালিক হলেন হান্টার।  আনন্দে আত্মহারা এ ব্যাটার বলেন, ‘সেঞ্চুরি  পুরন হওয়ার পর   বুঝতে পারছিলাম না আমার কী করা উচিত। বুঝতে পারছিলাম না হেলমেট খুলে ফেলব না রাখব। অবিশ্বাস্য অনুভূতি ছিল।’
হান্টারের বিশ্বরেকর্ডের ম্যাচে ৮৫ রানে ম্যাচ জিতে আয়ারল্যান্ড। হান্টারের ব্যাটিং নৈপুন্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩১২ রান করে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ২২৭ রান করে জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat