×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে চাচ্ছে-তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তাদের অপপ্রয়াস ব্যর্থ হবে।
আজ টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে কিছু দল আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে ও অর্থ-বিত্ত অর্জন করতে চায়। তাদের কোন আদর্শ নেই, নীতি নেই।
তিনি বলেন, এই সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও বাংলাদেশে তৎপর। এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। 
ড. রাজ্জাক আরও বলেন, কুমিল্লার ঘটনায় জড়িত ও দোষীদের খুঁজে বের করে তাদেরকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat