×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। আজ কমেছে দশমিক ১৮ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৪ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আজ ২১ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৪৬৬ জন। গতকাল ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৬৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৫৮ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৮৮ জন। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৯৭  শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। গতকালও ৫ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৫৫ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat