×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালবাহী লরি চাপায় ফেনীতে তিন পথচারি নিহত এবং চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুহুরীগঞ্জ শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোশারফ হেসেন (২২) জহিরুল (৪৫) ও সাজু (১৮)। তাদের তিন জনের বাড়িই জামালপুরে। তারা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক। তাদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিসিক থেকে কাজ শেষ করে সাত শ্রমজীবী বাড়ি ফিরছিলেন। সে সময় চট্টগ্রাম হতে আসা ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলে একজনের মৃত্যু হয়।
হাসপাতালে নেয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।
ফেনীর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁডির ইনচার্জ মনিরুল ইসলাম লরি চালককে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মালবাহী লরি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের মিরসরাইয়ের বারইয়ার হাটের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat