×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৮৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত ট্যাক্সির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। 
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসিনা (২১) এবং মো. জামাল উদ্দিন (৩৫), আহত স্ত্রী ফারজানা আক্তার কলি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ ফারজানা আক্তার কলির বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আসার পূর্বে তাকে সাজ সজ্জার জন্য ডেকরা থেকে ফেনীতে নিয়ে আনা হয়, ফেরার পথে এই ঘটনা ঘটে। পরিবারের লোকেজন তিনজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাব উদ্দিন নিহতদের মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
নিহত জামাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়ার পূর্ব ডেকরার ইলিয়াস হোসেনের ছেলে এবং নিহত হাসিনা  একই ইউনিয়নের শিলরি এলাকার মো. খোকনের মেয়ে। আহত কনে ফারজানা আক্তার কলি (১৮) পূর্ব ডেকরার ফয়জুল ইসলামের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat