×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেখ রাসেল দিবস উদযাপনের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী দাবা টুর্ণামেন্টের আয়োজন করেছে। 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ‘শেখ রাসেল মেমোরিয়াল র‌্যাপিড চেজ টুর্ণামেন্ট’ উদ্বোধন করেছেন। 
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চেজ ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং  গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রনালয়ের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এই খেলার সঙ্গে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তরুণ অফিসারদের পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে অসাধারণ মিল উল্লেখ করে দাবার ব্যাপারে আগ্রহী হতে তাদের উৎসাহিত করেন। 
পররাষ্ট সচিব কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের কথা তুলে ধরেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্ত্রনালয়ের ভবিষ্যৎ এমন উদ্যোগকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat