×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত বোরো চাল সংগ্রহ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা জানান, বোরো চাল সংগ্রহ-২০২১ অভিযান সফল করতে সরকার চাল প্রতি কেজি ৪০ টাকা এবং ধান প্রতি কেজি ২৭ টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করে। এতে সরকারের অভ্যন্তরীণ মজুদ কার্যক্রম সফল করতে চাল প্রদানে মিলারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগ্রহ অভিযান চলে ৩১ আগস্ট পর্যন্ত।
জেলায় এবার বোরো মৌসুমে ৯ হাজার ৪ টন ধান ও ১৯ হাজার ৩২৭ টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সংগ্রহ অভিযানে সচ্ছতা নিশ্চিত করার জন্য এবার সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি উপজেলার কৃষকরা কৃষক এপস্ ব্যবহার করে খাদ্য গুদামে তাদের ধান সরবরাহ করে এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় কৃষি অফিসে থাকা কৃষকদের তালিকা মোতাবেক লটারীর মাধ্যমে ধান সংগ্রহ করা হয়। সংগ্রহ অভিযানের নির্ধারিত তারিখের মধ্যে চাল সংগ্রহ হয়েছে ২১ হাজার ১৫৩ দশমিক ১৪০ টন যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৮২৬ দশমিক ১৪ অতিরিক্ত বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। এবার সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করায় কৃষকরা খুশি বলেও জানান তিনি। প্রথমে ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হলেও মহামারি করোনা প্রাদূর্ভাবের কারনে পরে মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয় বলেও জানান তিনি। এ ছাড়াও সংগৃহীত অন্যান্য খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- বোরো ধান সংগ্রহ হয়েছে ৬ হাজার ৪৭ দশমিক ৩০২ টন, আতপ চাল সংগ্রহ হয়েছে ৬৯১ টন এবং গম সংগ্রহ হয়েছে ৬৫৪ টন বলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat