×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করেই শুরু হয়ে যাওয়া  টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিয়মে পরিবর্তন এনেছে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন নিয়মনুযায়ী, বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হলেও সুপার টুয়েলভে গ্রুপ-১এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলও থাকবে)।
আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ-২এ ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা (বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলও থাকবে)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়েছিল, বাছাই পর্বে ‘বি গ্রুপ’ চ্যাম্পিয়ন বা রানার্সআপ যা-ই হোক না কেন, সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’তে খেলবে বাংলাদেশ। যেই গ্রুপে ভারত-পাকিস্তান-আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মত দলরা থাকবে।
কিন্তু আসরটি মাঠে গড়ানোর তিন দিন পর নিয়সে পরিবর্তন আনলো  আইসিসি।
স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। এরপর গতকাল ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পায় টাইগাররা। ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে টাইগাররা। আগামীকাল পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেও, নির্ভর করবে  পয়েন্ট টেবিলের অন্যান্য দলের অবস্থানে বাংলাদেশ সুপার টুয়েলভে কোন গ্রুপে খেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat