×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
ব্হৃস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ক্যাম্পাস চবি।
মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্জয়, বিশ্বজিৎ, হৃদয় সাহা, মোজাম্মেদ, সোহেল রানা, নওরীন, সবুজ, রুদ্র ও ক্লিন ক্যাম্পাস চবির সভাপতি মারুফ।
মানববন্ধনে বক্তারা বলেন, একাত্তর সালে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক দেশের ঘোষণা করেছিলেন দেশে ঘটে যাওয়া সহিংসতায় সেটি এখন নষ্ট হতে চলেছে। কিছু কুলাঙ্গারের জন্য আমাদের মধ্যে বিদ্যমান সম্প্রীতি নষ্ট হচ্ছে।
বক্তারা আরও বলেন, আমাদের আজ ধর্ম বাঁচাতে, মানুষ বাঁচাতে রাস্তায় নামতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার। এই সম্প্রীতির বন্ধন যারা নষ্ট করছে তারা কোনো ধর্মের হতে পারে না। কোনো ধর্মের মানুষই ধর্ম অবমাননা করতে চাইবে না। যারা এগুলো করেছে তারা অমানুষ। প্রকৃত মুসলিম কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাতে পারে না।
বক্তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ধর্মীয় উগ্রবাদ দেশের জন্য কল্যাণকর হতে পারে না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। বক্তারা এ ঘটনায় জড়তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat